চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং,মাস্ক বাধ্যতামূলক

করোনার সংক্রমণ বৃদ্ধি

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সংক্রমণ এড়াতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (৮ জুন) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিংয়ের ইকুইপমেন্ট থার্মাল স্ক্যানারের কার্যক্রম আবার চালু করা হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিমের মাধ্যমে থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন-টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবাইকে মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!