চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী থেকে ২১ লাখ টাকার সোনার গয়না জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২১ লাখ টাকার সোনার গয়না জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (গতকাল) রাত সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান মো. আবু জাহেদ নামের ওই যাত্রী। তিনি কসমেটিকস আনার ঘোষণা দিয়ে তার ব্যাগেজ বিমানের কার্গোতে পাঠান।

কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রীর সঙ্গে না থাকা ওই ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) স্ক্যান করার সময় ভেতরে অলংকারের মতো কিছু দেখা যায়। পরে ব্যাগেজ খুলে একটি ব্র্যাসলেট, একটি চুড়ি ও একটি আংটি পাওয়া যায়।

Travelion – Mobile

এসব সোনার গয়না মোট ওজন ১২০ গ্রামের বেশি। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার টাকা।

Diamond-Cement-mobile

কাস্টমস সূত্র জানায়, যাত্রী মিথ্যা ঘোষণা দিয়ে এসব অলংকার এনেছিলেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত পরিমাণের বেশি ব্যাগেজ আনতে হলে শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু তিনি তা না করে কসমেটিকসের ঘোষণা দেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, স্ক্যানিংয়ের সময় সোনার অলংকার ধরা পড়ায় সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!