চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আবারও কুকুর, অল্পের জন্য রক্ষা ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী ফ্লাইট।

ইউএস বাংলার ঢাকাগামী ফ্লাইট উড্ডয়নের মুহূর্তে সামনে কুকুর চলে এলে এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় পাইলট বিমানকে রানওয়েতে রেখে যাত্রা বন্ধ করে দেন।

বুধবার, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাত্রা করার কথা ছিলো ইউএস বাংলার বিমান বিএস ১০৬ এর। সব প্রস্তুতি সম্পন্ন করে যখনই বিমান উড়বে তখন দেখা যায় বিমান ওপরে উঠার পরিবর্তে রানওয়েতেই চক্কর খায়। পরে বিমান থামানো হয়।

তখন পাইলট ঘোষণা দেন, বিমানের সামনে রানওয়েতে কুকুর চলে আসায় উড্ডয়নে সমস্যা হচ্ছে। রানওয়ে নিরাপদ করা শেষে বিমান ছাড়বে।

বেলা ১২টায় ওই যাত্রী জানান, আধা ঘণ্টা দেরিতে বিমান ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। যাত্রীদের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো সমস্যা তৈরি হয়নি বলেও তিনি জানান। সূত্র : পতাকা নিউজ

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!