গুজব উড়িয়ে দিল কুয়েত, এখনো বন্ধ বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালু হওয়ার যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল। এখনো বিমানবন্দর বন্ধ রয়েছে এবং ফ্লাইট চালুর কোনো অনুমোদন দেওয়া হয়নি, জানিয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (পিএসিএ)।

পিএসিএর মুখপাত্র আবদুল্লাহ আল রাজী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছিল যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার ফ্লাইট শুরু হয়েছে। তবে এই তথ্য সঠিক নয়।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো এয়ারলাইনকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়নি। জনগণকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়ে তিনি অনলাইনের অবিশ্বস্ত খবর এড়িয়ে চলার পরামর্শ দেন।

Travelion – Mobile

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি সম্পর্কে যেকোনো নতুন তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

Diamond-Cement-mobile

গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। যাত্রী, এয়ারলাইন এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের নির্ধারিত প্রতিরক্ষা এলাকায় কোনো সামরিক তৎপরতা বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি।

মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতও এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতে প্রতিরক্ষা বাহিনী এখনো সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির অবস্থায় রয়েছে, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পরিস্থিতি স্থিতিশীল, নিরাপদ এবং পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!