ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করা হয়।

তাদেকে আটকের খবরটি খবরটি জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ

Travelion – Mobile

রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার এক শ ইয়াবাসহ আটক হয়েছেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।

Diamond-Cement-mobile

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, তারা সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে যাত্রা করার কথা ছিল। তবে চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

তিনি বলেন, ‘এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে।’

রিয়াজ উদ্দিন আহমদ জানিয়েছেন, আটক দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!