কেবিনের তাপমাত্রা বৃদ্ধি: মাঝআকাশ থেকে ফিরে এলো বিমান, নামিয়ে দিলো যাত্রী

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে পৌঁছতে পারেনি। উড্ডয়নের পর ২০ মিনিট পর মাঝআকাশ থেকে ফিরে যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয়েছে। মূলত উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাইলট এ সিদ্ধান্ত নেন। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান বহরের ড‍্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!