কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের পিএইচডি পর্যন্ত বৃত্তি দেবে মালদ্বীপ
মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা করেছেন, এ বছর থেকে জাতীয় কুরআন পাঠ প্রতিযোগিতার বিজয়ীরা তাদের পছন্দের দেশে ও বিষয়ে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য বৃত্তি প্রদান করবে সরকার।
রাষ্ট্রপতি বলেন, “আল্লাহর বাণী সবচেয়ে সুন্দরভাবে পাঠ করার জন্য সর্বাধিক উৎসাহ ও সর্বাধিক পুরস্কার দেওয়া উচিত।”
তিনি উল্লেখ করেন,গত বছরই তিনি জাতীয় কুরআন প্রতিযোগিতাকে দেশের সবচেয়ে ব্যয়বহুল ও সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন।
এবারের প্রতিযোগিতায় রাষ্ট্রপতির পুরস্কার হিসেবে থাকছে ১ লক্ষ মালদ্বীপ (এমআরভি) রুপি নগদ অর্থ ও তিনটি বিভাগসহ প্রাতিষ্ঠানিক বিভাগের বিজয়ীদের জন্য বিশেষ সম্মাননা ফলক।


