কুয়েত বিমানবন্দরে যাত্রী থেকে বিপুল অর্থ জব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর কাছ থেকে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি আরব দেশ থেকে আগত এক যাত্রীকে টার্মিনাল–৫ এ নিয়মিত তল্লাশির সময় আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে বিভিন্ন মুদ্রায় ঘোষণাবিহীন অর্থ উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থের মধ্যে ছিল ১০ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৪৬৭ কুয়েতি দিনার এবং প্রায় ৫ লাখ সিরিয়ান পাউন্ড।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একটি আনুষ্ঠানিক জব্দ প্রতিবেদন তৈরি করা হয় এবং যাত্রী ও জব্দকৃত অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

কুয়েত কাস্টমস প্রশাসন স্মরণ করিয়ে দেয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১৩ (আইন নং ১০৬) অনুযায়ী কোনো যাত্রী যদি ৩ হাজার কুয়েতি দিনার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বেশি অর্থ বহন করেন, তাহলে তা অবশ্যই ঘোষণা করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, অর্থ ঘোষণা না করা আইন লঙ্ঘনের শামিল এবং এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। তাই সব যাত্রীকে কাস্টমসের নিয়মকানুন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে কুয়েতের প্রবেশপথে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা যায়।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!