কুয়েত বিমানবন্দরে জর্দাসহ ৪ প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

দুটি ঘটনায় মোট ১৯৯ কেজি নিষিদ্ধ চিবানো তামাক জব্দ, কাস্টমস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অভিযান

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ (টি৪) থেকে নিষিদ্ধ চিবানো তামাক ‘জর্দা’ বহনের দায়ে চারজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ।

কুয়েতের সাধারণ শুল্ক প্রশাসন জানিয়েছে, দুটি আলাদা ঘটনায় এসব যাত্রীদের কাছ থেকে মোট ১৯৯ কেজি জর্দা জব্দ করা হয়েছে।

Travelion – Mobile

প্রথম ঘটনায় এক বাংলাদেশি যাত্রীর লাগেজ থেকে ৪০ কেজি চিবানো তামাক ৯জর্দা) উদ্ধার করা হয়। পরের দিন আরও তিন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের কাছ থেকে পাওয়া যায় ১৫৯ কেজি জর্দা।

Diamond-Cement-mobile

জব্দ করা পণ্যের সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও, এ চক্রের সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত করতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।

কুয়েত কাস্টমস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের নিষিদ্ধ দ্রব্য চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। যাত্রীদের কুয়েতের শুল্ক আইন ও বিধিনিষেধ মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

কুয়েতে চিবানো তামাকজাত পণ্য, যেমন জর্দা, বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের পণ্য আনার চেষ্টা করলে দণ্ড, জেল বা দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!