কুয়েত-বাহরাইন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মিলনমেলা

মধ্যপ্রাচ্যের বুকে বাংলাদেশি পণ্যের জয়যাত্রা কীভাবে আরও এগিয়ে যাবে—সেই ভাবনা নিয়েই এক মঞ্চে দুই দেশের ব্যবসায়ীরা।

বাহরাইন ও কুয়েত—দুইটি উপসাগরীয় দেশের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা একসাথে মিলিত হলেন মতবিনিময় অনুষ্ঠানে। উদ্দেশ্য একটাই: বাংলাদেশি ব্যবসা ও পণ্যের আরও বিস্তার এবং যৌথভাবে উন্নয়নের পথ খোঁজা।

বাহরাইনের বাংলাদেশ বিজনেস ফোরামের ১১ সদস্যের প্রতিনিধি দল কুয়েত সফরে আসলে তাদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

৬ জুলাই (রবিবার) রাতে, ছালমিয়ার ওল্ড সুকস্থ ভোজন বাড়ি বলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েত-এর সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার।

কুয়েতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত মতবিনিময় অনুষ্ঠান
কুয়েতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত মতবিনিময় অনুষ্ঠান

বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েত সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

Travelion – Mobile

এই মিলনমেলায় দুই দেশের ব্যবসায়ী নেতারা তুলে ধরেন কুয়েত, বাহরাইন ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে
বাংলাদেশি ব্যবসা সম্প্রসারণ, স্থানীয় বাজারে প্রবেশে কৌশল।

Diamond-Cement-mobile

তাদের বক্তব্যে ওঠে আসে, বাংলাদেশি পণ্যের সম্ভাবনা ও চাহিদা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অভিমত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনসহ কুয়েত ও বাহরাইনের বিভিন্ন প্রবাসী ব্যবসায়ী সংগঠনের নেতা ও সংগঠকরা।

সফর শেষে প্রতিনিধি দল চার দিনের আলোচনার অর্জন নিয়ে বাহরাইনের উদ্দেশে কুয়েত ত্যাগ করে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!