কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে।’
তিনি আরও বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং চলমান সংকটের শুরু থেকেই যে জরুরি পরিকল্পনা চালু রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি মোকাবিলা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


