কুয়েতে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শফিকুল ইসলাম । তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার ৩নং ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণপাড়া তালুকদার বাড়ির বদিউজ্জামানের মেঝ ছেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২ টায় পানি ভর্তি ট্যাঙ্কার নিয়ে খাইরান থেকে ওয়াফরা যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলই প্রাণ হারান তিনি।

নিহতের সহকর্মী শাওন সাহা বলেন, ‘ঘটনাটি আমার এলাকায় হয়েছে। শুনতে পেরেছি শফিক ভাই খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে ওয়াফরা আসার সময় এক কুয়েতি নাগরিকের গাড়ি হঠাৎ করে সামনে চলে আসে। তখন তাকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কার ওল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় তার।’

Travelion – Mobile
Diamond-Cement-mobile

শফিকুল ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!