কুয়েতে বাতিল ফ্লাইট টিকিটের পুরো টাকা ১৫ দিনের মধ্যে ফেরতের নির্দেশ

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সিকে নির্দেশ দিয়েছে—বাতিল বা ব্যবহার না করা টিকিটের পুরো টাকা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে ফেরত দিতে হবে।

কুয়েত নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি জানান, চলমান বিশেষ পরিস্থিতির কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অধিকার রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে—

Travelion – Mobile

টিকিট ব্যবহার না করলে যাত্রীরা পুরো টাকা ফেরত পাবেন
আংশিক ভ্রমণ সম্পন্ন হলে অব্যবহৃত অংশের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে
নন-রিফান্ডেবল টিকিট হলেও এই সুবিধা প্রযোজ্য

এছাড়া যাত্রীদের সম্মতি ছাড়া ভাউচার, নতুন তারিখে ফ্লাইট পরিবর্তন বা ক্রেডিটে রূপান্তর করতে পারবে না কোনো এয়ারলাইনস বা এজেন্সি।

Diamond-Cement-mobile

এই নির্দেশনা শুধু বিমান টিকিট নয়, বরং— হোটেল বুকিং, গাড়ি ভাড়া, অতিরিক্ত ব্যাগেজ ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার ক্ষেত্রেও প্রযোজ্য।

ট্রাভেল এজেন্সিগুলোকে সংশ্লিষ্ট সেবাদাতাদের সঙ্গে সমন্বয় করে রিফান্ড নিশ্চিত করতে হবে, অথবা সম্ভব না হলে তার প্রমাণ দিতে হবে।

রিফান্ড অবশ্যই যেভাবে টাকা পরিশোধ করা হয়েছিল, সেই পদ্ধতিতেই ফেরত দিতে হবে—যদি না যাত্রীর সঙ্গে ভিন্ন কোনো সমঝোতা হয়। তবে বুকিংয়ের সময় উল্লেখিত সার্ভিস চার্জ প্রযোজ্য ক্ষেত্রে কেটে রাখা যেতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দর পুনরায় চালু হওয়া পর্যন্ত যেসব বুকিং বাতিল বা ব্যবহার হয়নি—সবই এই নির্দেশনার আওতায় পড়বে।

নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!