কুয়েতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সেখানে বসবাসরত বিভিন্ন পেশাজীবী বাংলাদেশিদের সহযোগিতায় প্রবাসী কর্মীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুয়েত সিটির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে সেবা প্রদান করেন। রক্তচাপ, রক্তে সুগার, ওজনসহ সাধারণ শারীরিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে চিকিৎসাসেবা দেন।
বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে চিকিৎসাসেবা দেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন (ওএসপি, এডব্লিউসি, পিএসসি) ক্যাম্পটির উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী প্রবাসী এবংকমিউনিটি সংগঠকরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে স্বাস্থ্য ক্যাম্প সফল করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা বাংলাদেশি পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Travelion – Mobile

তিনি জানান, ভবিষ্যতে কুয়েতের ওয়াফরা সহ অন্যান্য এলাকাতেও এ ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রদূতের সঙ্গে ক্যাম্প পরিচালনাকারী বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
রাষ্ট্রদূতের সঙ্গে ক্যাম্প পরিচালনাকারী বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Diamond-Cement-mobile

ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি কর্মী স্বাস্থ্যসেবা নেন। এর মধ্যে কুয়েতের আবদালিতে থাকা এক শতাধিক কর্মীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হয় এবং তাদের যাতায়াতে দূতাবাস পরিবহন সুবিধা দেয়।

পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা চার শতাধিক কর্মীকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা দেওয়া হয়।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!