কুয়েতের নাগরিক ও প্রবাসীদের আজ মঙ্গলবার রাত থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আজ রাত ১২টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই সতর্কতামূলক নির্দেশনা কার্যকর থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, জননিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এবং নিরাপত্তা বাহিনীকে কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের নির্দেশনা মেনে চলতে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেছে। তাদের মতে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


