কুয়েতে জাদুবিদ্যা প্রতারণা : বাংলাদেশি সহযোগীসহ হোতা আটক

কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগে একজন কুয়েতি নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষার চলমান অভিযানের অংশ হিসেবে আহমদী গভর্নরেটের সাধারণ অপরাধ তদন্ত বিভাগ কুয়েতি নাগরিক আবদুল্লাহ আলী হুসেন মুহাম্মদ আল-হাদ্দাদকে গ্রেপ্তার করে।

তিনি দাবি করতেন যে, রোগ নিরাময়, বন্ধ্যাত্বের চিকিৎসা, দম্পতিদের পুনর্মিলন এবং অর্থের বিনিময়ে মন্ত্র ভাঙতে সক্ষম। এভাবে তিনি বহু ক্লায়েন্টকে প্রতারণার ফাঁদে ফেলেন।

Travelion – Mobile

তদন্তে জানা যায়, মাহবৌলা এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক আবাসনের ছদ্মবেশে তিনি প্রতারণামূলক কার্যকলাপ চালাতেন। প্রয়োজনীয় আইনি অনুমোদন নিয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালিয়ে দেখতে পায়, তিনি জাল “চিকিৎসা পরামর্শ” দিতেন এবং জিন তাড়ানো, রোগ নিরাময় ও মন্ত্র ভাঙার ক্ষমতার দাবি করতেন। একইসাথে ভুয়া চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন পণ্যও বিক্রি করতেন।

Diamond-Cement-mobile

কর্তৃপক্ষ আরও জানায়, আল-হাদ্দাদ তার পুরনো সামাজিক পরামর্শ লাইসেন্সের অপব্যবহার করছিলেন। এ কাজে তার সহযোগী ছিলেন নিযুক্ত বাংলাদেশি চালক নূর আল-আমিন । তিনি ক্লায়েন্ট আনতে এবং পণ্য সরবরাহ করতে সহায়তা করতেন, বিশেষত এশীয় সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করতেন।

অভিযানকালে বেশ কিছু জব্দকৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আল-হাদ্দাদ ও রাজ্জাককে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারী বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!