কুয়েতে আরও দুই কর্মকর্তা নিহত
কর্তব্যরত অবস্থায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ভোরে দায়িত্ব পালন করার সময় তারা শহীদ হন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিবৃতি নম্বর–১০ এ জানানো হয়, নিহত দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল স্টাফ আবদুল্লাহ এমাদ আল-শাররাহ এবং মেজর ফাহাদ আবদুলআজিজ আল-মেজমেদ। তারা দুজনই জেনারেল ডিরেক্টরেট অব ল্যান্ড বর্ডার সিকিউরিটির সদস্য ছিলেন।
মন্ত্রণালয় জানায়, রোববার ভোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা দায়িত্ব পালনের অংশ হিসেবে জাতীয় দায়িত্ব পালন করতে গিয়ে তারা শহীদ হন।
এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিবৃতিতে মহান আল্লাহর কাছে নিহত দুই কর্মকর্তার জন্য অশেষ রহমত কামনা করা হয় এবং তাদের জান্নাত দান করার পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য দোয়া করা হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


