কুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুয়েতের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং একজন আহত হয়েছে।

সিক্সথ রিং রোডে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থল ভয়াবহ রূপ নেয়।

মঙ্গলবার কুয়েতের জেনারেল ফাঢার ফাের্স এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিসপ্যাচ সেন্টার থেকে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ পরিচালনা করে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

দুর্ঘটনায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ঘটনাস্থল সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!