কুয়েতের বাইরে আটকে পড়া কর্মীদের অনুপস্থিত ধরা হবে না

বিমান চলাচল বন্ধে

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কুয়েতের বাইরে আটকে পড়া সরকারি কর্মীদের অনুপস্থিত ধরা হবে না বলে জানিয়েছে দেশটির সিভিল সার্ভিস কমিশন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আকাশপথ বন্ধ থাকা এবং আঞ্চলিক বিশেষ পরিস্থিতির কারণে যারা কুয়েতের বাইরে আটকে পড়েছেন, তাদের এই সময়টিকে কর্মঘণ্টা হিসেবে গণনা করা হবে। তারা দেশে ফিরে আসা পর্যন্ত অনুপস্থিতির নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থা, বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বিবৃতিতে বলা হয়, কর্মীরা ছুটি শেষে দেশে ফেরার কথা থাকলেও যদি পরিস্থিতির কারণে ফিরতে না পারেন, তাহলে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধায়ক বা ঊর্ধ্বতন কর্মকর্তা এই ছাড়ের সময়সীমা নির্ধারণ করবেন।

তবে এজন্য সংশ্লিষ্ট কর্মীদের অবশ্যই প্রমাণপত্র জমা দিতে হবে যে তারা ওই সময় দেশের বাইরে ছিলেন। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সেই সময় স্বয়ংক্রিয় ব্যবস্থায় কর্মঘণ্টা হিসেবে যুক্ত করা হবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!