কিশোর ছেলেকে বিমানবন্দরে ফেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, শেষে ধরা!

স্পেনের এক বিমানবন্দরে রীতিমতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে—১০ বছর বয়সী ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে ছুটি কাটাতে বিমানে উঠে পড়েন এক দম্পতি! কারণ, ছেলেটির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তার ভিসা ছিল না। অথচ ফ্লাইট মিস করার বদলে তারা তাকে টার্মিনালে একা ফেলে রেখে যাত্রা করার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি সামনে আসে টিকটকে বিমান চলাচল সমন্বয়ক লিলিয়ানের শেয়ার করা এক ভিডিওর মাধ্যমে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি বিমানবন্দরে কর্মরতদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

লিলিয়ান জানান, শিশুটির স্প্যানিশ পাসপোর্ট ছিল মেয়াদোত্তীর্ণ এবং তার আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভিসাও ছিল না। কিন্তু এতটুকু বুঝেও মা–বাবা কেবল জানান, তারা আত্মীয়দের ফোন করেছেন, যারা এসে ছেলেটিকে নিয়ে যাবে।

Travelion – Mobile

পরে ছেলেটি পুলিশকে জানায়, তার মা–বাবা তাদের দেশের উদ্দেশে ছুটি কাটাতে গিয়েছেন। সে সময় সে একাই টার্মিনালে বসে ছিল—আর তার বাবা-মা তখন নিশ্চিন্তে বিমানে উঠে গেছেন।

লিলিয়ান, যিনি নিজেও একজন মা, বলেন, “আমি যদি এমন পরিস্থিতিতে থাকতাম, ভয়ে কাঁপতে থাকতাম। অথচ তারা চুপচাপ উঠে গেলেন!”

Diamond-Cement-mobile

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। বিমানবন্দর পুলিশ সেই দম্পতির লাগেজ বিমান থেকে নামিয়ে আনে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা গ্রেপ্তার হয়েছেন কি না।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, এই ঘটনা অনেকের হৃদয়ে নাড়া দিয়েছে। পূর্বেও এমন কিছু ঘটনা ঘটেছিল—যেমন ২০১৮ সালে জার্মানিতে এক দম্পতি তাদের পাঁচ বছরের কন্যাশিশুকে বিমানবন্দরে ফেলে ভুলে গিয়েছিল বা নিউ জার্সিতে দুই বছর বয়সী এক শিশু লাগেজ বেল্টে উঠে গিয়েছিল।

তবে লিলিয়ান স্পষ্ট করে বলেন, “১০ বছরের এই ছেলেটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাওয়া ছিল আমার দেখা সবচেয়ে কষ্টদায়ক ঘটনা।”

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!