কায়রোর টেলিকম ভবনে ভয়াবহ আগুন : নিহত ৪, ইন্টারনেট-ফোন সেবায় বিপর্যয়

মিশরের রাজধানী কায়রোর রামসিস এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিকম ইজিপ্ট (Telecom Egypt)-এর প্রধান ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় ৪ জন কর্মী নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনটিতে। দ্রুতই তা ছাদসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।

এই অগ্নিকাণ্ডের কারণে পুরো কায়রো জুড়ে ইন্টারনেট ও টেলিফোন সেবায় ভয়াবহ বিঘ্ন ঘটে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস (NetBlocks) জানায়, ঘটনার পরপরই জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ মাত্র ৬২ শতাংশে নেমে আসে।

Travelion – Mobile

মিশরের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আমর তালাত এক বিবৃতিতে জানিয়েছেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে সব সেবা পুনরায় চালু করা হবে।”

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফোনকল, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ডিজিটাল ব্যাংকিং, যেমন ক্রেডিট কার্ড, এটিএম এবং অনলাইন লেনদেনেও সরাসরি প্রভাব পড়ে।

Diamond-Cement-mobile

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুলগাফফার জানান, আহতদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসা নিচ্ছেন স্থানীয় হাসপাতালগুলোতে।

র্ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ভবনের পুরনো বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা মিশরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও সমবেদনার ঢল নামে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!