কাতার : সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানাতে বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও প্রবাসীদের আশপাশে কোনো সন্দেহজনক চলাফেরা বা অস্বাভাবিক আচরণ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মন্ত্রণালয় বলেছে, আশপাশে কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে দেরি না করে তা জানানো উচিত।

এ ধরনের তথ্য জানাতে নাগরিকরা জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করতে পারেন। এছাড়া Metrash অ্যাপ ব্যবহার করেও অভিযোগ জানানো যাবে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এ ক্ষেত্রে অ্যাপের “Security” অপশন থেকে “Security Complaint” নির্বাচন করে ইলেকট্রনিক ও সাইবার ক্রাইম প্রতিরোধ বিভাগের কাছে অভিযোগ পাঠানো সম্ভব।

এ ছাড়া ইমেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে— [email protected] ঠিকানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সচেতনতা ও দ্রুত তথ্য দেওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আরও কার্যকর হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!