কাতার বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

0

আরটিভির প্রতিনিধি ই এম আকাশকে সভাপতি এবং বাংলা টিভির প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক রেখে ‘কাতার বাংলা প্রেসক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

পারস্য উপসাগরীয় দেশটিতে বাংলাদেশি মূলধারার গণমাধ্যমকর্মীদের এ সংগঠন আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২২ কে সামনে রেখেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয়েনতুন কমিটি গঠন করে।

প্রবাসের সব খবপ্রচার ও অর্থ বিষয়ক সম্পাদক জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানী দোহার নাজমা শালিমার প্যালেস হোটেলে বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন ও বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে ও সমন্বয়কারী মামুনুর রশীদের তত্ত্বাবধানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ৭১ টিভিরপ্রতিনিধি গোলাম মাওলা হাজারী, সহ-সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভিরপ্রতিনিধি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি টিভির প্রতিনিধি এম, এ সালাম, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজেরপ্রতিনিধি আমিন ব্যাপারী,প্ রচার ও অর্থ বিষয়ক সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আবু হানিফ রানা ।

এ সময় আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের সব খবরাখবর আরও দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন