কাতার এয়ারওয়েজের ঢাকাগামী ফ্লাইটের জরুরি অবতরণ, বাঁচানো গেল না অসুস্থ যাত্রীকে
কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরের দিকে এক নারী যাত্রীর শারীরিক জটিলতার ঢাকাগামী কিউআর ৬৪২ ফ্লাইটটি জরুরি অবতরণ করে। মেডিক্যাল জটিলতার জন্য এটিসির অনুমতির পরে স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
ডেকান ক্রোনিকল বলেছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃ-ত ঘোষণা করেন।
পরে কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। যাত্রীর পরিচয়ও এখনও প্রকাশ করা হয়নি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


