কাতারে নেসলের কিছু শিশুখাদ্য ব্যবহার না করার সতর্কতা

স্বাস্থ্য মন্ত্রণালয়

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় (MoPH) নেসলে ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট ব্যাচের শিশুখাদ্য (ইনফ্যান্ট মিল্ক) ব্যবহার ও গ্রহণ না করার জন্য জনসাধারণকে সতর্ক করেছে।

বুধবার (৭ জানুয়ারি) এই সতর্কবার্তা জারি করা হয়।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া ঘোষণায় জানায়, নেসলের কিছু নির্দিষ্ট ব্যাচের শিশুখাদ্যে Bacillus cereus নামের ব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্কিত একটি বিষাক্ত উপাদান থাকার আশঙ্কা দেখা দেওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

Travelion – Mobile

স্বাস্থ্য মন্ত্রণালয় অভিভাবক ও শিশুর দেখভালকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে এবং শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

কোন কোন পণ্য ও কোন ব্যাচ নম্বর আক্রান্ত—তা সতর্কবার্তার সঙ্গে প্রকাশিত ছবিতে উল্লেখ করা হয়েছে
কোন কোন পণ্য ও কোন ব্যাচ নম্বর আক্রান্ত—তা সতর্কবার্তার সঙ্গে প্রকাশিত ছবিতে উল্লেখ করা হয়েছে

মন্ত্রণালয় জানায়, কোন কোন পণ্য ও কোন ব্যাচ নম্বর আক্রান্ত—তা সতর্কবার্তার সঙ্গে প্রকাশিত ছবিতে উল্লেখ করা হয়েছে। ভোক্তাদের পণ্য ব্যবহারের আগে নাম ও ব্যাচ নম্বর ভালোভাবে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

Diamond-Cement-mobile

যারা তালিকাভুক্ত ব্যাচের পণ্য কিনেছেন, তাদের সেগুলো দ্রুত বিক্রয়কেন্দ্রে ফেরত দিতে অথবা নিরাপদভাবে নষ্ট করে ফেলতে বলা হয়েছে। এই পদক্ষেপ শিশুদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, তাদের খাদ্য নিরাপত্তা বিভাগ ইতোমধ্যে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগার বিশ্লেষণ এখনো চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এসব পণ্যের কারণে কোনো শিশুর অসুস্থ হওয়ার ঘটনা রিপোর্ট হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!