কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বি‌শেষ ফ্লাই‌ট

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।

আগামী ১৩ মার্চ ও ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য ফ্লাইট দুটি পরিচালনা করা হবে।

বুধবার (১১ মার্চ) কাতারের বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জা‌নানো হয়েছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এতে বলা হয়েছে, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে।

এই দুইটি ফ্লাইটের সময় সকাল ১০টা। ঢাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পরিবার, বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইট-এ অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকেট সংগ্রহ করতে পারবেন বিধায় দূতাবাসের পূর্বের উল্লিখিত গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।

এ অবস্থায়, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ভ্রমণের জন্য জরুরি ভিত্তিতে গুগল ফর্মটি পূরণ করে ভ্রমণেচ্ছু যাত্রীদের আবেদনের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!