কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, ১৪ জনের প্রাণহানি

১০০ আরোহী নিয়ে কাজাখস্তানের আলমাতি শহরের কাছে বেসরকারি বিমানসংস্থা বেক এয়ারেরএকটি “ফক্কার ১০০” উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে বিমানটি আলমাতি থেকে রাজধানী নুর-সুলতানের দিকে যাওয়ার পথে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরে ঘন কুয়াশা ছিল বলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন রয়টার্স প্রতিবেদক।

এক বিবৃতিতে কাজাখস্তানের সিভিল অ্যাভিয়েশন কমিটি জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি দোতলা বাড়ির ওপর আছড়ে পড়ে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এই দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জরুরি ব্যবস্থাপনা কমিটি।

সরকার ও আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধারে কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়ার আশংকা রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর হতাহত ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জমার্ত তোকায়েভ এক টুইট বার্তায় বলেছেন, “দুর্ঘটনায় দায়ীরা আইনানুযায়ী শাস্তি পাবে।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!