করোনা রোধে কারাবন্দি প্রবাসীদের ফেরত পাঠাবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ করে কারাগারে বন্দিদের মাঝে ভাইরাসের সংক্রমণ ঘটছে। এ জন্য কারাগারে বন্দি অবৈধ প্রবাসীদেরর নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

সোমবার দেশটিতে ১৭২ জন করোনাআক্রান্ত শনাক্ত হয়, যার মধ্যে ১৫৯ জনই প্রবাসী। আক্রান্তের বেশিরভাগই বুকিত জলিল, সেপাং ও সিমুনিয়া (অভিবাসন) ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে থাকা প্রবাসী। এই বাস্তবতায় এখনও আক্রান্ত না হওয়া অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

Diamond-Cement-mobile

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, করোনায় আক্রান্ত কারাবন্দি প্রবাসীদের চিকিৎসা দেয়া হবে। আর যারা এখনও আক্রান্ত হননি তাদের নিজ নিজ দেশে শিগগিরই ফেরত পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।

Travelion – Mobile

তিনটি বন্দি শিবিরের অবৈধ অভিবাসীদের সবাইকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

এদিকে, মঙ্গলবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য অহবান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!