ওয়ার্ক পারমিটধারীদের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করেছে মালদ্বীপ
মালদ্বীপে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণকারী সকল বিদেশি নাগরিকের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, যাদের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে, তাদের যাত্রার পূর্বেই অনলাইনে ই-ভিসার জন্য আবেদন সম্পন্ন করতে হবে।
মালদ্বীপ অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বিদেশি শ্রমিকদের আগমন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হবে। আগে অনেক ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশের সুযোগ থাকলেও নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে তা আর কার্যকর থাকবে না।
ই-ভিসা আবেদনের সময় আবেদনকারীকে বৈধ ওয়ার্ক পারমিট, পাসপোর্টের কপি এবং সংশ্লিষ্ট নিয়োগদাতার অনুমোদনপত্র অনলাইনে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এদিকে নতুন এই বিধান কার্যকরের মাধ্যমে অবৈধ শ্রমিক প্রবেশ রোধ এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে মালদ্বীপ সরকার।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


