ওমান, বাংলাদেশ
ওমানের কম খরচের বিমান সংস্থা সালাম এয়ার (SalamAir) বাংলাদেশ ও ভারতের জন্য বিশেষ ভাড়া ঘোষণা করেছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে, সালাম এয়ার ওমান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ৩৯.৯৯ ওমানি রিয়াল ভাড়া ঘোষণা করেছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা কিংবা চট্টগ্রাম গন্তব্য একমূখী এ ভাড়া অফার করেছে সালাম এয়ার।
অন্যদিকে, ভারতের মুম্বাইয়ের জন্য ১৯.৯৯ ওমানি রিয়াল, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের জন্য ২১.৯৯ এবং লখনউয়ের জন্য ২৯.৯৯ রিয়াল ভাড়া ঘোষণা করেছে বিমান সংস্থাটি।
২০১৭ সালে যাত্রা শুরু করা সালাম এয়ার বর্তমানে ১৩ টি উড়োজাহাজের বহর নিয়ে বাংলাদেশসহ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের ৪২ টি আন্তর্জাতিক গন্তব্য ফ্লাইট পরিচালনা করছে।


