ওমান ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মধ্যে রাজস্ব বৃদ্ধির চুক্তি স্বাক্ষর

ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ইন্টারন্যাশনালের (CAI) সঙ্গে এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য হলো ওমানের বিমানবন্দরগুলোতে বাণিজ্যিক আয় ও বিমান চলাচল সম্পর্কিত আয় বাড়ানো।

চুক্তির মাধ্যমে যাত্রী ও দর্শনার্থীদের জন্য বিমানবন্দরে কেনাকাটা, বিনোদন ও অন্যান্য সেবার মান উন্নয়নের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির কৌশল গড়ে তোলা হবে। CAI বিশেষভাবে বিমানবন্দরের আশেপাশে জমি ব্যবহার, থিমভিত্তিক কার্যক্রমের আয়োজন এবং অন্যান্য অ-বিমানভিত্তিক আয় বৃদ্ধির উদ্যোগে সহায়তা করবে।

চুক্তিটি স্বাক্ষর করেন ওমান বিমানবন্দরের প্রধান নির্বাহী আহমেদ বিন সাঈদ আল আমরি এবং CAI-এর প্রধান নির্বাহী ইউজিন গান। এ সময় উপস্থিত ছিলেন ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং বিমানবন্দর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ. ই. সাঈদ বিন হামুদ আল মাওয়ালি।

Travelion – Mobile

আল আমরি বলেন, “ওমান বিমানবন্দর খরচ কমিয়ে, নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করে এবং সার্বিক কার্যকারিতা বাড়িয়ে আয় বৃদ্ধির কৌশল অনুসরণ করছে।”

Diamond-Cement-mobile

ইউজিন গান বলেন, “CAI ওমান বিমানবন্দরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে এই খাতে ব্যবসায়িক সাফল্য আনা যায়। ওমানের ভৌগোলিক অবস্থান ও আধুনিক অবকাঠামো রাজস্ব বৃদ্ধির বড় সম্ভাবনা তৈরি করছে।”

এর আগে মাসের শুরুতে ওমান বিমানবন্দর মালয়েশিয়ার প্রতিষ্ঠান WCT বেরহাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির লক্ষ্য মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের জমি উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণ করা।

এর অংশ হিসেবে একটি মাস্টার প্ল্যানও তৈরি করা হবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!