ওমান এয়ারের যাত্রী পরিবহন রেকর্ড বৃদ্ধি : এক বছরে তিনগুণ

ওমান এয়ার জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে তাদের সরাসরি রুটে যাত্রী পরিবহন উল্লেখযোগ্য হারে বেড়ে ২ লাখে পৌঁছেছে। যেখানে ২০২৪ সালের জুনে এই সংখ্যা ছিল মাত্র ৭৫ হাজার। অর্থাৎ এক বছরে যাত্রী সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।

সংস্থাটির তথ্যমতে, মোট যাত্রীদের মধ্যে প্রায় ৫৮ শতাংশই সরাসরি ওমান সালতানাতে আগত—যা দেশটির পর্যটন খাতের ক্রমবর্ধমান আকর্ষণ ও বৈশ্বিক অবস্থানকে প্রতিফলিত করে।

ওমান এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইক রাটার জানান, এই সাফল্যের পেছনে রয়েছে রুট অপ্টিমাইজেশন ও লক্ষ্যভিত্তিক বিপণন কৌশল।

Travelion – Mobile

তিনি বলেন, “এই কৌশল শুধুমাত্র আর্থিক পারফরম্যান্স উন্নত করেনি, বরং আমাদের রুট নেটওয়ার্কের টেকসই সম্প্রসারণেও সহায়ক হয়েছে।”

রাটার আরও জানান, ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করার মাধ্যমে ওমান এয়ার সুলতানাতের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে।

Diamond-Cement-mobile

ওমান এয়ারের চলমান সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে বিমান বহরের আধুনিকীকরণ ও রুট উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগ করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে: আমস্টারডামে সরাসরি ফ্লাইট চালু, ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, অক্টোবর থেকে লন্ডনে প্রতিদিন দুইবার ফ্লাইট পুনরায় চালু।

এই পদক্ষেপগুলো ওমান এয়ারের আন্তর্জাতিক সংযোগ জোরদার করতে এবং পর্যটনশিল্পে ওমানের অবস্থান আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!