ওমানে সড়ক দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার প্রবাসী

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি নিহত হওয়ার পর ঘটনাস্থলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটপ্রবাসী বাংলাদেশি প্রাণ হারান।

দুর্ঘটনাস্থলে রক্তাক্ত মরদেহের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই প্রবাসী, যা দ্রুত ভাইরাল হয়। ওমানের আইনে এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানায়, আল ওস্তা গভর্নরেটের দুকম এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতদের ভিডিও ধারণের অভিযোগে একজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

Travelion – Mobile

ভিডিওটিতে দুটি গাড়ির সংঘর্ষে নিহতদের মরদেহ দেখানো হয়েছিল, যা গোপনীয়তা ও জনসম্মানের লঙ্ঘন বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Diamond-Cement-mobile

গ্রেপ্তার প্রবাসীর নাম-পরিচয় প্রকাশ করেনি আরপি। দুকুমের বাংলাদেশ কমিউনিটি সূত্রের দাবি, ধৃত প্রবাসী একজন বাংলাদেশি।

আরওপি জনগণকে বারবার সতর্ক করে বলেছে, দুর্ঘটনার ছবি বা ভিডিও ধারণ কিংবা শেয়ার না করতে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সম্মান দেখানো হয় এবং একইসঙ্গে কর্তৃপক্ষকে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে।

জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিদরার দিকে যাচ্ছিল। পথে বড় একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই আটজন বাংলাদেশি শ্রমিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক মো. ছগিরকে দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আটজন বাংলাদেশি হলেন- চট্টগ্রামের সন্দ্বীপের সারকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, মাইটভাঙার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মো. রনি ও রাউজানের আলাউদ্দিন।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!