ওমানে শ্রম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মী ছাঁটাই নয়

ওমানের কোনো প্রতিষ্ঠান শ্রম মন্ত্রণালয়কে আগে না জানিয়ে কোনো কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না—এমনটাই জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।

বুধবার মাজলিস আশ-শুরার এক সদস্যের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের এককভাবে কর্মী ছাঁটাই করার অধিকার নেই।

কর্মী ছাঁটাইয়ের আগে অবশ্যই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে বিষয়টি পর্যালোচনার জন্য জমা দিতে হবে।

Travelion – Mobile

তিনি আরও জানান, কোনো কোম্পানি যদি শ্রম মন্ত্রণালয়কে না জানিয়ে কর্মী ছাঁটাই করে, তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Diamond-Cement-mobile

পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের কাছ থেকে আসা অভিযোগগুলোও শ্রম মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখবে।

শ্রমমন্ত্রী জানান, সম্প্রতি একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতেই তিনি এই বক্তব্য দেন।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!