ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পাশে থাকবে নতুন রাষ্ট্রদূত

ওমানে বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সোশ্যাল ক্লাবকে সকল সহযোগিতাসহ পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটিতে নতুন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাজধানী মাস্কাটে দূতাবাস ভবনে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষে চেয়ারম্যান সিরাজুল হক ও ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আলাপচারিতায় উঠে আসে ওমানে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। ক্লাব নেতারা রাষ্ট্রদূতের কাছে ওমানে বাংলাদেশ কমিউনিটির সামাজিক,সংস্কৃতি ও রাজনৈতিক অবস্থান, প্রবাসীদের সুযোগ সুবিধা এবং সোশ্যাল ক্লাবের আদর্শ, উদ্দেশ্য,বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ তুলে ধরেন।

Travelion – Mobile

তারা জানান, ওমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটির সবাইকে নিয়ে সার্বজনীন সোশ্যাল ক্লাব প্রতিষ্ঠা সকল প্রবাসীদের প্রাণের দাবি। তাই সোশ্যাল ক্লাব সার্বজনীন অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু আসার সুযোগ নাই।

বাংলাদেশ কমিউনিটির উন্নয়ন ও প্রসার, দেশের স্বার্থ এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে সোশ্যাল ক্লাব আন্তরিকভাবে সচেষ্ট উল্লেখ করে সিরাজুল হক বলেন, ওমানে বাংলাদেশ কমিউনিটি সামাজিকতায় ও মানব কল্যাণে অতুলনীয়, বাংলাদেশ ও ওমান দুই দেশের সাংস্কৃতি বিকাশে ও ঐতিহ্য লালনে অনেক আগ্রনী ভূমিকা পালন করে থাকে যা ওমানিদের সু দৃষ্টি আকর্ষণ করে থাকে তবে কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে এই সুনাম বিনষ্ট হচ্ছে ও ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের ইমেজ।

Diamond-Cement-mobile

ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুলে জানান, ক্লাবের পরিধি বেড়েছে অনেক, প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন অঞ্চলের শাখা ও উইংস । শাখা ও উইংসগুলো নানা কর্মসূচির মাধ্যমে তাদের নিজ নিজ অঞ্চলের ভাষা, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন প্রবাসের মাটিতে। এসব কার্যক্রম ওমানিদের নজরে আসছে ইতিবাচক হিসেবে। সার্বিক বিবেচনায় ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওমানে বাংলাদেশ সোসাল ক্লাবকে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে স্বীকৃতি দেয় এবং ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সাহেবকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে। যা ছিল সোশ্যাল ক্লাবের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন।

আলাপকালে ক্লাবের নেতারা, ওমানপ্রবাসী বাংলাদেশিদের সেবার পরিধি বাড়াতে নতুন রাষ্ট্রদূতের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। এ প্রসঙ্গে তারা উল্লেখ করেন, প্রবাসীদের সেবায় দূতাবাসকে বড় পরিসরে আধুনিক সুযোগ সুবিধাসহ সব ধরনের সার্ভিস উপযোগী করে গড়ে তোলা, পাসপোর্ট ইস্যুসহ সকল সেবা কার্যক্রম সহজকরণ, মহিলাদের আলাদা সার্ভিস ব্যবস্থা, টোকেন সিস্টেমে ভোগান্তি কমিয়ে আনা, এক্সপ্রেস সার্ভিস প্রদানসহ সোশ্যাল ক্লাবের বেশির ভাগ দাবি নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার তিন চার সপ্তাহের মাথায় অনেক কিছু দৃশ্যমান।

তারা জানান, দূতাবাসের পরিধি বাড়াতে নতুন ভবন ভাড়া নেওয়ার অনুমোদন ও ঢাকা থেকে তিনি সংগ্রহ করেছেন। ইতিমধ্যে ঐ ভবনের ইন্টেরিয়র ডিজাইন এর কাজ চলছে। অত্যাধুনিক দৃষ্টিনন্দন ডোকুরেশনে সজ্জিত হবে এই নতুন দূতাবাস ভবন। তা হলে দূতাবাসের সেবা নিতে কষ্ট লাঘব হবে ওমান প্রবাসীদের।

রাষ্ট্রদূত সম্প্রদায়ের কল্যাণের জন্য সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!