ওমানে বাংলাদেশিদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন

ওমানের আল সূবাখি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আল সূবাখি পুটবর মাঠে টুনামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন টুর্নামেন্টের প্রধান স্পন্সর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সিইও ও বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব ইফতেখার উল হাসান চৌধুরী।

ওমানের আল সূবাখি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন
ওমানের আল সূবাখি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন

এদিকে বুধবার অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও ম্যানেজারদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয় ।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মনির হোসেন ও মোহাম্মদ কামাল।

উপস্থিত ছিলেন মাসুদুর রহমান বিপ্লব এবং আল সূবাখির প্রবাসী বাংলাদেশিরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!