ওমানে প্রবাসীদের সচেতনতায় বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ঢাকা উইংয়ের ক্যাম্পেইন
তীব্র তাপদাহ
ওমানে তীব্র তাপদাহে বাংলাদেশি প্রবাসীদের সচেতন করতে দিনব্যাপী ক্যাম্পেইন আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ‘বৃহত্তর ঢাকা উইং’।
প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে দেশটিতে প্রথমবারের মতো এ ধরণের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে বৃহত্তর ঢাকা উইং।
শনিবার (২৩ আগস্ট) রাজধানী মাস্কাটে আয়োজিত কর্মসূচির আওতায় প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, তীব্র গরমে করণীয় এবং জরুরি সহায়তা বিষয়ে পরামর্শ দেয়া হয়। 
এছাড়াও ওমান সরকারের নিয়ম মেনে চলা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ঢাকা উইংয়ের নেতারা।
এ সময় প্রবাসী কর্মীদের খাদ্যসামগ্রী উপহারও বিতরণ করা হয়।
ঢাকা উইং-এর আহ্বায়ক মোহাম্মদ ইকবালের নেতৃত্বে ক্যাম্পেইনে ছিলেন উইং-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আহমাদ উল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফ, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার মেহেদীসহ অন্য নেতারা।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরজুল হক সিআইপি এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা উইংয়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা রাখেন।
সার্বিক সহযোগিতার জন্য উইংয়ের পক্ষ থেকেও ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।


