ওমানে ঝড়ের কারণে বাইরে ও উঁচু স্থানে কাজ বন্ধের নির্দেশ
ওমানে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাইরে এবং উঁচু স্থানে সব ধরনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রমিক ও নিয়োগকর্তাদের জন্য এই নির্দেশনা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় ।
মন্ত্রণালয় জানায়, আবহাওয়া খারাপ হলে খোলা জায়গায় কাজ করা বা উঁচু স্থানে (যেমন স্ক্যাফোল্ডিং, ভবনের ওপরে বা উন্মুক্ত স্থানে) কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বৃষ্টি বা ঝড়ো বাতাসের সময় এসব কাজ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
নির্দেশনায় আরও বলা হয়—
নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও খোলা সরঞ্জাম নিরাপদে সংরক্ষণ করতে হবে
খননকাজের স্থান ও গর্তগুলো ব্যারিয়ার, ঢাকনা ও সতর্কতামূলক সাইনবোর্ড দিয়ে সুরক্ষিত করতে হবে
পথচারী ও যানবাহনের জন্য নিরাপদ চলাচলের পথ নির্ধারণ করতে হবে
এছাড়া কাজ পুনরায় শুরুর আগে স্ক্যাফোল্ডিং, মই ও প্ল্যাটফর্ম ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী বিদ্যুৎ সংযোগ, তার ও সকেট পানির সংস্পর্শ থেকে রক্ষা করতে হবে।
শ্রমিকদের জরুরি পরিকল্পনা মেনে চলতে এবং কোনো ঝুঁকি বা বিপদ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এই নির্দেশনা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়ানোর জন্য দেওয়া হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


