ওমানে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু

ওমান-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি ফুটবল দলগুলোর রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে এবং আগামী ১০ অক্টোবরের এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

ক্লাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোশ্যাল ক্লাবের উৎসাহে বর্তমানে ওমানে বাংলাদেশ কমিউনিটি খেলাধুলায় অনেক অগ্রসর হয়েছে সেই হিসেবে অগণিত ফুটবল টিম এখানে রীতিমতো খেলাধুলায় উৎসাহিত হচ্ছে। তবে সীমাবদ্ধতার কারণে সব টিমকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তাই আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ১০অক্টোবরের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই শুধু টুর্নামেন্টে অংশ নিতে পারবেন । এর বাইরে কোনো দল সুযোগ পাবে না।

রেজিস্ট্রেশন এর জন্য নিচের কর্মকর্তাদের সঙ্গেযোগাযোগ করতে হবে :
১. সিরাজুল হক সিআইপি, ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। মোবাইল : 99442408
২.আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। মোবাইল : 9944 4195
৩.ইঞ্জিনিয়ার কাদের, এনআরবি স্পোর্টস উইং, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। মোবাইল : 9739 2313
৪. অজিত, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। মোবাইল : 7645 0060
৫. এন এ মানিক। কার্য নির্বাহী সদস্য, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!