ওমানে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপে মাঠ কাঁপাবে ১২ প্রবাসী ফুটবল দল

শুরু ৭ নভেম্বর

ওমানে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আগামী ৭ নভেম্বর ওয়াদি কবিরের মাস্কাট ক্লাব স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত এবারের টুর্নামেন্টে ১২টি প্রবাসী বাংলাদেশি ফুটবল দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও ওমানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান
টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

সোশ্যাল ক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল হক সিআইপি জানান, টুর্নামেন্টটি সফল ও আনন্দঘনভাবে সম্পন্ন করতে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

Travelion – Mobile

গত রবিবার (১৯ অক্টোবর) ক্লাবের ১ নম্বর হলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা সভা ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Diamond-Cement-mobile

সভায় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রতিটি ফুটবল দলের ম্যানেজার, অধিনায়ক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা, টানা দুই মাসব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে প্রবাসী কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়বে উৎসবের আমেজ। খেলার মাঠ পরিণত হবে মিলনমেলা ও আনন্দোৎসবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!