ওমানে একাধিক গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত, আহত এগারো

ওমানের ধোফার গভর্নরেটের মাকশানে একাধিক গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত এবং ১১ জন গুরুতর আহত হয়েছে।

রয়েল ওমান পুলিশ (আরোপি) জানায়, আজ শুক্রবার সকাল ৭:০০ টা কিছু পরেই মাকশানের সুলতান সাইদ বিন তাইমুর রোডে তিনটি গাড়ির মধ্যে মর্মান্তিক সংঘর্ষে এই হতাহত হয়।

প্রাথমিক অনুসন্ধানে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে – দুই ওমানি নাগরিক এবং তিনজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

গুরুতর আহতদের মধ্যে দুই ওমানি নাগরিক এবং নয়জন আমিরাতের নাগরিক রয়েছে, যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং জরুরি দলগুলি ঘটনাস্থলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!