ওমানে আতশবাজি অপব্যবহার ও গাড়ির সাইলেন্সার পাইপ পরিবর্তনে কঠোর সতর্কতা

ওমানের পাবলিক প্রসিকিউশন আতশবাজির অপব্যবহার এবং গাড়ির অবৈধ সাইলেন্সার পাইপ (এক্সহস্ট) পরিবর্তনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ বলেছে, এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সম্প্রতি কিছু মানুষ আবাসিক এলাকায় আতশবাজি ব্যবহার করছে বলে নজরে এসেছে। পাশাপাশি অনেক চালক তাদের গাড়িতে অনুমোদনহীন এক্সহস্ট সিস্টেম বসাচ্ছেন, যা নির্ধারিত কারিগরি মান মেনে চলে না।

কর্তৃপক্ষ বলছে, এ ধরনের পরিবর্তনের কারণে গাড়ি থেকে অতিরিক্ত উচ্চ শব্দ তৈরি হয়, যা আশপাশের বাসিন্দাদের জন্য বিরক্তিকর এবং জনশৃঙ্খলা নষ্ট করে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

বিবৃতিতে বলা হয়, এসব কাজ “ওমানের অস্ত্র ও গোলাবারুদ আইন এবং ট্রাফিক আইন অনুযায়ী আইন লঙ্ঘনের শামিল।

পাবলিক প্রসিকিউশন জানায়, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে এবং আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এছাড়া সবাইকে আইন মেনে চলার এবং এমন কোনো কাজ না করার আহ্বান জানানো হয়েছে, যা জননিরাপত্তা বা আবাসিক এলাকার শান্তি নষ্ট করে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!