ওমানের সালালাহ বিমানবন্দরে যাত্রী যাতায়াত বেড়েছে

ওমানের বিমানবন্দরগুলো দিয়ে ২০২৫ সালের মে মাসের শেষ পর্যন্ত মোট ৫৭ লাখ ৯০ হাজার যাত্রী যাতায়াত করেছেন। আগের বছর একই সময়ে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৫৯ লাখ ৬৮ হাজার। এতে দেখা যাচ্ছে, যাত্রী পরিবহনে সার্বিকভাবে ৩% কমে গেছে।

তবে সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক আশাব্যঞ্জক খবর পাওয়া গেছে। এখানে যাত্রী পরিবহনে ৬.৭% বেড়েছে। ২০২৪ সালের মে মাসে যেখানে ৫ লাখ ২২ হাজার ২২৪ জন যাত্রী যাতায়াত করেছিলেন, ২০২৫ সালের মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২৯৮ জনে।

সালালাহ বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়লেও ফ্লাইটের সংখ্যা সামান্য ০.৩% কমেছে। এবার মোট ৩ হাজার ৭১৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যা আগের বছর ছিল ৩ হাজার ৭৩০টি।

সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি আলম শরীফ
সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি আলম শরীফ

অন্যদিকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহন ৩.৫% কমেছে। এবার মে মাস পর্যন্ত যাত্রী সংখ্যা ছিল ৫২ লাখ ৭ হাজার, যেখানে আগের বছর ছিল ৫৩ লাখ ৯৩ হাজার। ফ্লাইট সংখ্যা কমেছে ৭.৫%।

Travelion – Mobile

সোহার বিমানবন্দরে যাত্রী পরিবহন প্রায় ৯৯% কমে গেছে। এবার মে মাস পর্যন্ত মাত্র ৩৩৬ জন যাত্রী ছিল, যেখানে আগের বছর ছিল ২৭ হাজারের বেশি। ফ্লাইটও কমে ৮২টিতে নেমে এসেছে।

Diamond-Cement-mobile

ডুকম বিমানবন্দরেও যাত্রী ও ফ্লাইট দুইই সামান্য কমেছে। এবার যাত্রী সংখ্যা ২৫ হাজার ৩৭১ জন, আগের বছর ছিল ২৫ হাজার ৬৭৫ জন।

সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন মাস্কাট বিমানবন্দর দিয়ে। এখানে ভারতীয় নাগরিকদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি — আগমন ৮৫ হাজার ৪৪৭ জন এবং প্রস্থান ১ লাখ ৮ হাজার ৪১৪ জন। এরপর রয়েছে ওমানি নাগরিক এবং তৃতীয় স্থানে পাকিস্তানি নাগরিকরা।

ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (NCSI) সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে ।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!