ওমানের রয়্যাল হাসপাতালের স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পুরস্কার অর্জন

ওমানের রয়েল হাসপাতাল কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাসপাতালটির অ্যাডোলেসেন্ট মেডিসিন ইউনিট ২০২৬ সালের জন্য পেয়েছে ‘কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী উদ্যোগের জন্য হিলারি ই.সি. মিলার অ্যাওয়ার্ড’।

এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন কৈশোরকালীন স্বাস্থ্য ও চিকিৎসা সমিতি।

পুরস্কারটি পেয়েছেন রয়্যাল হাসপাতালের কৈশোরকালীন চিকিৎসা ইউনিটের প্রধান ড. নাহিদ মোহাম্মদ জাবের। পুরস্কার চালুর পর তিনিই প্রথম আরব চিকিৎসক হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ডা. নাহিদ ওমানে প্রথম পূর্ণাঙ্গ কৈশোরকালীন চিকিৎসা ইউনিট গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ইউনিটটি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়েছে।

তার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ওমান মেডিকেল স্পেশালটি বোর্ডের শিশু বিভাগে প্রশিক্ষণরত চিকিৎসকদের জন্য কৈশোরকালীন চিকিৎসাকে বাধ্যতামূলক প্রশিক্ষণ হিসেবে যুক্ত করা। এর ফলে নতুন চিকিৎসকেরা আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারবেন।

এ ছাড়া ডা. নাহিদ “হেলথকেয়ার ট্রানজিশন” নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছেন। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত কিশোর-কিশোরীরা শিশু চিকিৎসা থেকে প্রাপ্তবয়স্ক চিকিৎসা ব্যবস্থায় সহজে যেতে পারবে। এতে তাদের চিকিৎসা আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে এবং জীবনমান উন্নত হবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!