এমিরেটসের এয়ারবাস এ ৩৫০ ফ্লাইট এখন শুধুই বাহরাইনের জন্য

বাহরাইন এখন এমিরেটস এয়ারলাইন্সের প্রথম গন্তব্য, যেখানে শুধু অত্যাধুনিক এয়ারবাস এ ৩৫০ (A350) উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

গেল ২ জুন বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের তৃতীয় A350 উড়োজাহাজ নামার পর এই মাইলফলক অর্জন হয়।

এই উপলক্ষে চালু হয়েছে এমিরেটসের তৃতীয় দৈনিক A350 ফ্লাইট (EK835), যা রাত ২টায় দুবাই থেকে ছেড়ে ২টা ১৫ মিনিটে বাহরাইনে পৌঁছে। ফিরতি ফ্লাইট EK836 বাহরাইন থেকে মধ্য রাত ৩টা ৪০ মিনিটে ছেড়ে ভোর ৬টা ৫ মিনিটে দুবাইতে পৌঁছায়।

Travelion – Mobile

এই পদক্ষেপ এমিরেটসের ‘ফ্লাই বেটার’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া এবং বহরের আধুনিকায়ন।

এয়ারবাস A350 উড়োজাহাজে রয়েছে ৩২টি বিজনেস ক্লাসের শোয়ানো যায় এমন আসন, ২১টি প্রিমিয়াম ইকোনমি এবং ২৫৯টি ইকোনমি ক্লাস আসন।

Diamond-Cement-mobile

এই ফ্লাইটে যাত্রীরা দ্রুতগতির ওয়াই-ফাই, উন্নত বিনোদন ব্যবস্থা, শান্ত কেবিন, উঁচু ছাদ এবং আরামদায়ক আলোসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন – যা যাত্রার ক্লান্তি কমাতে সাহায্য করে।

বাহরাইনে এয়ারবাস A350 মোতায়েনের মাধ্যমে এমিরেটস দেশটির প্রতি তাদের অঙ্গীকার এবং দুবাই-বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরালো করছে।

A350 এখন আম্মান, কুয়েত, এডিনবার্গ, মুম্বাই, আহমেদাবাদ, কলম্বো এবং তিউনিসসহ বেশ কিছু রুটে চালু আছে।

২০২৫ সালের মধ্যে এমিরেটস ১৭টি শহরে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!