এবার ইন্ডিগো ফ্লাইটে বিপত্তি: শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কেঁপে উঠলেন ১৭২ যাত্রী

ভারতের গোয়া থেকে লখনউগামী ইন্ডিগো ফ্লাইট 6E6811-এ সোমবার এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। টেকঅফের কিছুক্ষণ পরই বিমানটি হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে, ফলে বিমানে থাকা ১৭২ জন যাত্রী আতঙ্কে বিমূঢ় হয়ে পড়েন।

প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের এই যাত্রাপথে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অভিযোগ, পুরো সময় জুড়ে বিমানের ক্রু সদস্যরা কোনও রকম আশ্বাসমূলক ঘোষণা দেননি, যা পরিস্থিতিকে আরও ভীতিকর করে তোলে।

ঘটনার পর যাত্রী অলহামরা খান সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ গিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) ও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA)-কে ট্যাগ করে লেখেন, “টেকঅফের পরই বিমানটি এমনভাবে কাঁপতে শুরু করে যেন কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। আমরা ভেবেছিলাম, এই বুঝি শেষ দিন।”

Travelion – Mobile

তিনি আরও অভিযোগ করেন, বিমানের ক্রু সদস্যরা দায়িত্বশীল আচরণ করেননি এবং যাত্রীদের কোনো দিকনির্দেশনা বা সান্ত্বনা দেননি।

ডিজিসিএ (DGCA) জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শুধু টার্বুলেন্স নয়, যাত্রীদের বক্তব্য অনুযায়ী, বিমানকর্মীদের ব্যবহারে ও জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতিতে ঘাটতি ছিল। অনেক যাত্রীই জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের বিমানযাত্রা নিয়ে আতঙ্কিত করে তুলেছে।

DGCA জানায়, তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইন্ডিগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!