উড়ন্ত ফ্লাইটে ৩০ কোটি টাকা লটারি জেতার সুখবরে চাকরি ছাড়লেন কেবিন ক্রু

মাঝ-আকাশেই মিলল সুখবর। অনলাইন লটারিতে প্রায় ৩০ কোটি টাকা জিতে তক্ষুনি চাকরি থেকে পদত্যাগ করলেন এক কেবিন ক্রু। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মাত্র ৭০০ টাকার বাজি ধরে একটি অনলাইন লটারি কিনেছিলেন।

ফ্লাইটে উড়ানের সময় রুটিনমাফিক কাজ করতে করতে ফোনে লটারি জেতার কথা জানতে পান। একসঙ্গে এত টাকা জিতে আত্মহারা হয়ে যান তরুণী কেবিন ক্রু। সঙ্গে সঙ্গে কেবিন ক্রুর চাকরি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণীর নাম প্রিয়া শর্মা। ইনস্টাগ্রামে তিনি ‘ক্যাসিনো ডেজ়’ নামে একটি অনলাইন লটারির সংস্থার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। প্রিয়া একটি ক্যাসিনোয় ৭০০ টাকা বিনিয়োগ করে ৩০ কোটি টাকা জিতেছেন বলে জানা গিয়েছে।

Travelion – Mobile

‘ক্যাসিনো এক্সপোজ়ড’-এর রিপোর্ট অনুসারে , ‘ক্যাসিনো ডেজ়’ প্ল্যাটফর্মটি সীমিত সময়ের জন্য একটি অফার চালু করছিল। সেখানে বলা হয়েছিল ১ লক্ষ পর্যন্ত জমার উপর দেড়শো শতাংশ বোনাস দেওয়া হবে।

Diamond-Cement-mobile

প্রিয়া সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমি সাধারণত এই ধরনের কাজ করি না, কিন্তু আমার মনে হয়েছিল, মাত্র ৫০০ টাকা খরচ করলে কোনও ক্ষতি হবে না। আর এখন আমি এতে অনুতপ্ত নই। আমি খুব খুশি।’’

একটি জনপ্রিয় ‘স্লট গেম’ খেলে কপাল খুলে যায় তাঁর । তাঁর অনলাইন অ্যাকাউন্ট ব্যালেন্স দ্রুত ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত প্রিয়া প্রায় ৩০ কোটি টাকা জিতে যান বলে খবর।

প্রথমে বিশাল অঙ্কের লটারি জেতার কথা বিশ্বাস করতে পারেননি তরুণী। পরে লটারি সংস্থার সঙ্গে কথা বলে নিশ্চিত হন তিনি। কোটি টাকার লাভের বিষয়টি নিশ্চিত হয়ে বিমান ওড়ার পর পরই প্রিয়া কেবিন ইন্টারকমটি তুলে নেন এবং ঘোষণা করেন যে তিনি এই চাকরি ছাড়ছেন। “ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ, আপনাদের স্টুয়ার্ডেস কথা বলছেন… আর এটাই আমার শেষ ফ্লাইট!”

এই ঘোষণায় যাত্রীরা হাততালি দিয়ে প্রিয়াকে অভিবাদন জানান।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!