ইরানের হামলা : বাহরাইন রক্ষায় নিহত আমিরাতি সেনা সদস্য

বাহরাইনকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক সেনা সদস্য । বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ) মঙ্গলবার এ তথ্য দিয়ে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় বাহরাইনি বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করছিলেন ওই ইউএই সেনা।

এ হামলায় আরও কয়েকজন বাহরাইনি ও ইউএই সেনা আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। বেশিরভাগ আহত সেনা ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, তবে তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের আঘাত ছিল তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি ধরনের।

বিষয়টি ণিশ্চিত করে , সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউএই সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করা একজন বেসামরিক ঠিকাদার ছিলেন, যিনি মরক্কোর নাগরিক। তিনি বাহরাইনে একটি নিয়মিত দায়িত্ব পালনের সময় এই হামলায় নিহত হন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

মন্ত্রণালয় এই হামলাকে “স্পষ্ট ও বেপরোয়া ইরানি হামলা” হিসেবে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত আহতদের সুস্থতা কামনা করেছে ।

বাহরাইন ডিফেন্স ফোর্স আরও জানায়, দেশের আকাশ, সমুদ্র ও স্থলসীমা রক্ষায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলা করবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!