আর নয় ওটিপি : আমিরাতের ব্যাংকগুলো আনছে নতুন অ্যাপ ভেরিফিকেশন
সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকগুলো ধীরে ধীরে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) বন্ধ করে নতুন অ্যাপভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করছে।
দেশটির ব্যাংকগুলো জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাসের শেষের মধ্যে সব লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে এসএমএস (SMS) ও ইমেইলভিত্তিক ওটিপি (OTP )পুরোপুরি বন্ধ করতে হবে। এর পরিবর্তে ব্যবহার করা হবে মোবাইল অ্যাপের ভেতরে থাকা সিকিউর কোড বা বায়োমেট্রিক যাচাই পদ্ধতি।
কর্মাশিয়াল ব্যাংক অব দুবাই (Commercial Bank of Dubai) জানিয়েছে, তারা ইতোমধ্যে এসএমএস-ওটিপি বাদ দিয়ে “ইন-অ্যাপ সিকিউর কোড” চালু করেছে। বর্তমানে তাদের ৮০ শতাংশের বেশি গ্রাহক এই নতুন পদ্ধতিতে যুক্ত হয়েছেন।
ব্যাংকটির এক মুখপাত্র বলেন, গ্রাহকরা খুব দ্রুত এই নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। গত মাস থেকে সব ধরনের থ্রিডি সিকিউর অনলাইন লেনদেন এখন এই সিকিউর কোডের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। এটি এসএমএসভিত্তিক ওটিপি পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ।
এছাড়া এমিরেটস এনবিডি (Emirates NBD) জানিয়েছে, তাদের ২৫ লাখের বেশি ডিজিটালি সক্রিয় কার্ড গ্রাহককে সফলভাবে মোবাইল অ্যাপভিত্তিক ইন-অ্যাপ অথেনটিকেশনে করা হয়েছে, বিশেষ করে 3D Secure কার্ড লেনদেনের ক্ষেত্রে। ধাপে ধাপে এই পরিবর্তন আনা হয়েছে যাতে যাতে ব্যবহারকারীরা সহজে এবং নিরাপদভাবে নতুন ব্যবস্থায় অভ্যস্ত হতে পারেন।
ব্যাংকটির দাবি, এই ধাপভিত্তিক পদ্ধতির পর এখন তাদের সব ডিজিটালি সক্রিয় গ্রাহকই ইন-অ্যাপ অথেনটিকেশন ব্যবস্থায় চলে এসেছেন।
নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত ব্যাংকগুলো
সংযুক্ত আরব আমিরাত দ্রুত ডিজিটাল রূপান্তরের ফলে অনলাইন পেমেন্ট ব্যাপকভাবে বাড়ছে। ইউএই ব্যাংক ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৪৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৮ সালের মধ্যে ডিজিটাল পেমেন্ট ১৩২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
মিরেটস এনবিডি জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল লেনদেনে এসএমএস-ওটিপি পুরোপুরি বন্ধ করে অ্যাপভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় চলে যাচ্ছে। এর মধ্যে ইন-অ্যাপ অথেনটিকেশন এবং “এমিরেটস মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির (Emirates Face Recognition) মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ব্যাংকটি জানায়, থ্রিডি সিকিউর কার্ড লেনদেনসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে ইতোমধ্যেই এসএমএস-ওটিপি-এর বদলে ইন-অ্যাপ অনুমোদন চালু করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের নির্ধারিত সময়সীমার আগেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তারা আশা করছে।
অন্যদিকে কর্মাশিয়াল ব্যাংক অব দুবাই জানিয়েছে, তারা গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং উন্নত সেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র : খালিজ টাইমস
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


