আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল

আর্মেনিয়ার জালে আবার গোল উৎসব করে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখল রবের্তো মার্তিনেসের দল। আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতেই তার ষষ্ঠ বিশ্বকাপে খেলার দুয়ার খুলে দিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করা ব্রুনো ফার্নান্দেজ-নেভেসরা।

এছাড়া, একবার করে জালের দেখা পেয়েছেন গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও ও রেনাতো ভেইগা। অন্যদিকে, আর্মেনিয়ার পক্ষে ব্যবধান কমান স্পার্টসিয়ান।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এই জয়ে ইউরোপীয় বাছাইয়ের ‘এফ’ গ্রুপে ৬ ম্যাচে ৪ জয় এবং একটি করে ড্র আর হারের পর পর্তুগালের পয়েন্ট এখন ১৩। হাঙ্গেরির বিপক্ষে নাটকীয় জয় পেয়ে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

এর আগে, সর্বোচ্চ ৯-০ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল পর্তুগালের। ২০২৩ সালে লুক্সেমবার্গকে দেয়া সেই লজ্জার ভাগিদার হলো আর্মেনিয়া।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!